শিরোনামঃ
চৌডালা-নরসিয়া সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মাছি পোকার হানায় ফজলি আমচাষিদের মাথায় হাত চাঁপাইনবাবগঞ্জে সিএনজি সিন্ডিকেটের কাছে জিম্মি যাত্রীরা চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি ছাড়ার নির্দেশ, আতঙ্কে ৫০ পরিবার যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক নাচোলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 
News Title :

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১০৮ Time View

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোন সংযোগের তার চুরিতে জড়িত থাকার দায়ে দুই জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সিটিটিসি।

গ্রেপ্তাররা হলেন, রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। এ সময় তাদের কাছ থেকে চোরাই তামার তার উদ্ধার করা হয়।

জানা গেছে, অভিযুক্তরা মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার ভাঙারির দোকানে বিক্রি করেছে। প্রতি কেজি তারে ৬০০ টাকা করে মূল্য পেয়েছে তারা।

রঞ্জন চন্দ্রের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একুশে হলের সামনে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়।

পরে তার দেখানো মতে চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের হোসেনী দালান রোডে একটি ভাঙারির গুদাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে সিটিটিসির ধারণা, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চৌডালা-নরসিয়া সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

Update Time : ১১:২৩:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২৬