
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৬ জন।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭০২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৯ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) হয়েছে ১১ হাজার ৫৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৫২২ জন।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ৩১৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
Reporter Name 

















