শিরোনামঃ
News Title :

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল অহাব, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস শাহানুক শান্ত, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহান মাহমুদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি নাদিম হোসেন, বার্তা২৪ ও এনপিবি নিউজের সিফাত রানা সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
মতবিনিময় সভায় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের সঙ্গে জেলার উন্নয়ন, জনসেবা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করে।
এসময় তিনি সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সাংবাদিকরাও জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পারস্পরিক মতামত বিনিময়ের মাধ্যমে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ৬ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল

Update Time : ০২:০৯:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬