শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তি আর্জেন্টিনার বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে ইরা হত্যা মামলায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চট্টগ্রামে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল, ২৪ ঘণ্টা মাঠে প্রশাসন বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক বন্যায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্লাবিত, পানিবন্দি লক্ষাধিক মানুষ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার স্বার্থে ১০ জন আনসার সদস্য নিয়োগ
News Title :

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০ Time View

পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনের সময় তিনি বলেন, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য।

এসময় তিনি পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের একাংশ উল্লেখ করে বলেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’

তিনি আয়াতের ব্যাখ্যা করে বলেন, ‘সুতরাং, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণী, অর্থাৎ আমাদের চারপাশ, পরিবেশ, প্রতিবেশ—আল্লাহর সব সৃষ্টি মানুষের উপকারের জন্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তবে আল্লাহর সব সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসেবে অবশ্যই আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যথানিয়মে সব সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা মানবসমাজের দায়িত্ব।’

বিজ্ঞানের উৎকর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন এটি প্রমাণিত সত্য, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই ইকো সিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানবসমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

Update Time : ০৭:০২:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬