অতিরিক্ত যাত্রী, কম বগি: চাঁপাইনবাবগঞ্জে লোকাল ট্রেনে ভোগান্তিতে যাত্রীরা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪১:৪২ অপরাহ্ণ, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১৫৫ Time View

অতিরিক্ত যাত্রী, কম বগি: চাঁপাইনবাবগঞ্জে লোকাল ট্রেনে ভোগান্তিতে যাত্রীরা

রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীগামী চলাচলকারী শাটল লোকাল ট্রেনে যাত্রীসংখ্যা বেড়ে গেলেও বাড়েনি বগি। ফলে প্রতিদিনই গাদাগাদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যাত্রা করতে হচ্ছে শত শত যাত্রীকে। বিশেষ করে ঈদের তৃতীয় দিনে ভোগান্তি আরও বেড়েছে।
শনিবার (৩০ মে) চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শাটল লোকাল ট্রেনের একটি বগিতে দেখা যায়, আসনের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী অবস্থান করছেন। নারী, শিশু ও বৃদ্ধদের অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। ট্রেনের ভেতরে তিল ধারণের ঠাঁই না থাকায় কেউ কেউ দরজার পাশেও দাঁড়িয়ে যাত্রা করছেন।

যাত্রীরা জানান, সকাল ও বিকেলের ট্রেনগুলোতে সবচেয়ে বেশি চাপ থাকে। বগি কম থাকায় অনেক যাত্রী সিট পান না। এছাড়া ট্রেনটিতে পর্যাপ্ত সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। অনেক বগিতে ঠিকমতো লাইট জ্বলে না এবং ফ্যানগুলো অচল কিংবা ধীরগতিতে চলে। এতে প্রচণ্ড গরমের মধ্যে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কলেজ ছাত্র সাগর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ট্রেনে না আছে ঠিকমতো লাইট, না আছে ভালো ফ্যান। গাদাগাদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যেতে হয়, আবার গরমে দম বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়। দ্রুত বগি বাড়ানোর পাশাপাশি লাইট ও ফ্যানের সমস্যাও সমাধান করা দরকার।”

যাত্রী মো. মোতালেব বলেন, “প্রতিদিন অফিসের কাজের জন্য ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ যাতায়াত করি। কিন্তু বগি কম থাকায় দাঁড়িয়ে যেতে হয়। বিশেষ করে নারী ও শিশুদের খুব কষ্ট হয়। ঈদের সময় আত্মীয়-স্বজনদের বাড়ি যাওয়া মানুষের চাপ বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী ট্রেনে বগি বাড়ানো হয়নি। দ্রুত অতিরিক্ত বগি সংযুক্ত করা প্রয়োজন।”

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মামুন বলেন, “ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে গেছে। তবে বর্তমানে নির্ধারিত সংখ্যক বগি দিয়েই ট্রেন পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত বগি সংযোজনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি ট্রেনের লাইট ও ফ্যানের সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

যাত্রীচাপ বিবেচনায় লোকাল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। পাশাপাশি নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

অতিরিক্ত যাত্রী, কম বগি: চাঁপাইনবাবগঞ্জে লোকাল ট্রেনে ভোগান্তিতে যাত্রীরা

Update Time : ০৮:৪১:৪২ অপরাহ্ণ, শনিবার, ৩০ মে ২০২৬