শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

আজহারির মনোনয়ন নিয়ে জামায়াত যা বলল

  • Rifat/22/52
  • Update Time : ১০:৫৩:১১ অপরাহ্ণ, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৬৬ Time View

জামায়াতে ইসলামী জানিয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের কোনো আসনেই প্রার্থী পরিবর্তন হয়নি। দলটির পক্ষ থেকে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

‘বিভ্রান্তি নিরসন’ শিরোনামের ওই পোস্টে বলা হয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি।

এতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা-৮ আসনে ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯ কবির আহমদ ও ঢাকা-১০ আসনে মো. জসিম উদ্দিন সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বহাল রয়েছেন।

প্রসঙ্গত, জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারিকে অভিনন্দন জানাতে থাকেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।’ এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

আজহারির মনোনয়ন নিয়ে জামায়াত যা বলল

Update Time : ১০:৫৩:১১ অপরাহ্ণ, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫