
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩৮ শিশু ভর্তি হয়েছে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৭৩ শিশু। অবস্থার অবনতি হওয়ায় তিন শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি থাকা ২৭ শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪৮৪ শিশু। এর মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















