চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় মামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানব্বন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাবাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শরিফুল মন্ডল, সামসুজ্জহা মুকুল, তরিকুল আলম, প্রভাষক হুমায়ন কবির, শিক্ষক মনিরুল ইসলাম, ইসমাতুন নেশা প্রমুখ। বক্তাগন বলেন, গত ১৭মে জেলা আইনজীবী সমিতিতে একটি শালিস চলাকালে দুপক্ষের বাকবিতন্ডা হয়। এসময় সেখানে উপস্থিত স্কুল ছাত্রসহ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ ৭জনকে গ্রেফতার করে। পরে আইনজীবীরা আসামীদের পক্ষে মামলা মোকাবেলা না করার সিদ্ধান্ত নিলে তখন থেকেই তারা কারাগারে রয়েছে। বক্তাগন অবিলম্বে আইনজীবীদের সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরে জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
#
মোঃফারুক হোসেন
চাঁপাইনবাবগঞ্জ
০১৭২৪৩০০২৭৫
২৮-৭-২০২৬
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Update Time : ১২:৫৮:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬