
চাঁপাইনবাবগঞ্জ মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার শিবগঞ্জ থানাধীন আনসাট শিকারপুর গ্রামস্থ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত নারী হলেন মোসাঃ ছবি আরা বেগম (৫৫)। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট শিকারপুর এলাকার বাসিন্দা। তার স্বামী মোঃ রবু আলী।
অভিযানকালে তার কাছ থেকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানা-য় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 

















