শিরোনামঃ
স্বপ্ন বনাম ঐতিহ্য, মরক্কো-ব্রাজিল লড়াইয়ের অন্তরালের গল্প নেইমারকে প্রথম ম্যাচে পাবে তো ব্রাজিল? ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৪ চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউজ টোয়েন্টিফোর-এর প্রতিবেদনে প্রধানমন্ত্রীর সহায়তায় ভাগ্য ফিরল ভোলাহাটের অন্ধ মুখলেসের নাচোলে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন যশোর জেনারেল হাসপাতালে আসা রোগী টার্গেট ৫০০ মিটারে ২২বেসরকারি হসপিটাল-ক্লিনিক ট্রাকে করে সীমান্তে আনা হয় মানুষ
News Title :

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধীতায় লিপ্ত হয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই সনদের পক্ষে জনগণ ব্যাপকভাবে গণরায় প্রদান করেছে। কিন্তু সরকার জনগণের মতামতের শ্রদ্ধা না দেখিয়ে রীতিমত গণবিরোধীতায় লিপ্ত হয়েছে। যা ক্ষমতাসীনদের কোন সুস্থ্য চিন্তা নয় বরং চরম ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর বাড্ডায় এক ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সরকারকে ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণ না করে গণমানুষের প্রত্যাশার আলোকে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানান সেলিম উদ্দিন।

সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াত কোন গতানুগতিক রাজনৈতিক দলের নাম নয় এবং একটি গণমুখী, আদর্শবাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। আমরা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল শ্রেণির অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, স্বাধীনতার পর যোগ্য, প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমী ও তাকওয়াবান নেতৃত্বের অভাবে জনগণ প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। তাই তারা প্রচলিত ও গতানুগতিক রাজনীতির ওপর বীতশ্রদ্ধ হয়ে আগামী দিনে জামায়াতকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ একটা পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর ঢাকা নগরীর মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের দিকে তাকিয়ে আছে। বিএনপি জোট সরকার জনজীবনে মৌলিক সমস্যা সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা জ্বালানী সঙ্কট নিয়ে জনগণকে রীতিমত ধোকা দিচ্ছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত জ্বলানী মজুদের কথা বলা হলেও দীর্ঘ লাইন ধরেও মানুষ তেল পাচ্ছে না।’

থানা আমীর মাসউদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

স্বপ্ন বনাম ঐতিহ্য, মরক্কো-ব্রাজিল লড়াইয়ের অন্তরালের গল্প

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধীতায় লিপ্ত হয়েছে

Update Time : ০৫:২২:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬