শিরোনামঃ
নাচোল নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সুপেয় পানির সংকট, প্রয়োজনীয় ব্যবস্থার দাবি চাঙা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম বাজার আমে চাঙা চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি, তবে কানসাট বাজারে ক্রেতা সংকটে হতাশ চাষিরা রহনপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা ছয় দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু পুশইন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি, বিজিবির সঙ্গে মোতায়েন আনসার-ভিডিপি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ রামিসা হত্যার বিচার তার বাবার আস্থা ফিরিয়ে দিয়েছে: আইনমন্ত্রী
News Title :

নাচোল নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • Md Biplob Ahommed
  • Update Time : ০২:২৭:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৮৭ Time View

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে ৪০ উর্ধ অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নেজামপুর রেলস্টেশনের প্লাটফরমের উত্তরে রেললাইনের ৩০৮/২ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের এক টিকিট পরীক্ষক (টিটি) রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আশীষ সরকার জানান, নেজামপুর রেলস্টেশনের প্লাটফরমের অদূরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এলাকাবাসীর ধারনা ওই নারীকে হত্যা করে অপরাধ ঢাকার জন্য ওইস্থানে ফেলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায় মৃত নারী বিবস্ত্র অবস্থায় ছিল। পরে রেলস্টেশন এলাকার লোকজন কাপড় দিয়ে ঢেকে রাখে। লাশের অবস্থা দেখে ধারনা করছে গভীর রাতে লাশ ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি প্রকৃত অপরাধী কে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোল নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নাচোল নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Update Time : ০২:২৭:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুন ২০২৬