নাচোলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ভেষোজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার(২৭জুলাই) বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও  ইউরোপীয়ান ইউনিয়ন এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জ এর যৌথ আয়োজনে SWBAL প্রকল্পের অধিনে সকাল ১০টায় সংস্থার সুবিধাভোগি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ  মিলনায়তনে মিলিত হয়। এসোডোর নির্বাহী পরিচালক  রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুলের পক্ষে প্রধান শিক্ষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা,পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, সংস্থার অর্থ বিষয়ক পরিচালক আজাহার আলী, মাঠকর্মী ডেইজি আরা ও সুমি আক্তার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস শিক্ষার্থী ও শিক্ষকের উদ্যেশ্যে বলেন, মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহকারী বৃক্ষের চারা চিশুদের মত করে রক্ষা করা প্রয়োজন। আজকের চারা আগামীদিনের বৃক্ষ একদিকে পরিবেশ রক্ষা করবে অন্যদিকে অর্থও দিবে তাই আজকের দেওয়া চারাগাছগুলি যত্ন নেওয়া সকলের দায়িত্ব আর আমরা সকলেই যদি চারা গাছের প্রতি সুদৃষ্টি রাখি তবেই আমাদের বাংলাদেশ উন্নত দেশ হয়ে গড়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

Update Time : ০৯:৫১:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬