শিরোনামঃ
​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সদস্যকে মারধরের মামলায় গোমস্তাপুর বিএনপি নেতা রায়হান আটক শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের ‘পরবর্তী মুখ্যমন্ত্রী’, থাকছে চমক স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের প্রাণশক্তি দুই দিনের ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় লাফ ভারত থেকে পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্কতা জারি, টহল বৃদ্ধি করেছে বিজিবি বাংলাদেশের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী জাপান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সালাহউদ্দিন আহমদের বৈঠক শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী জুলাইয়ে সবাই মিলে লড়াই করে পরিবর্তন এনেছি: মির্জা ফখরুল
News Title :

বাংলাদেশের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী জাপান

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৫ Time View

বাংলাদেশের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী জাপান

জাপানের টোকিও মেট্রোপলিটনের ভাইস গভর্নর মাত্সুমোতো আকিকো এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (৭ মে) এসব বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে জানায় জামায়াতের প্রচার বিভাগ। বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

জামায়াত জানায়, মাত্সুমোতো আকিকোর সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সেবার মানোন্নয়নে টোকিওর অভিজ্ঞতা ও সফলতা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বৈঠকে ভাইস গভর্নর মাত্সুমোতো আকিকো টোকিওর ব্যবসা ও নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা সম্পর্কে শফিকুর রহমানকে বিস্তারিত ব্রিফ করেন। এ ছাড়া বাংলাদেশের বড় শহরগুলোতে এসব আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োগের বিষয়ে পরামর্শও দেন তিনি।

শফিকুর রহমান বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের সহযোগিতা কামনা করেন।

নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক, মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, যুব-সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়েও মতবিনিময় করা হয়।

শফিকুর রহমান বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে নিপ্পন ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহবান জানান।

ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া বৃহস্পতিবার জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন শফিকুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী জাপান

Update Time : ০৯:২৩:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মে ২০২৬