বিশ্বকাপের সেমিফাইনাল কবে-কখন, দেখে নিন সূচি

  • Md Biplob Ahommed
  • Update Time : ১১:১৮:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৩২ Time View

বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই এখন শেষ চার দলের। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আজ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ ও সূচি। শেষ চারে আগেই জায়গা নিশ্চিত করেছিল ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড।

সেমিফাইনালের প্রথম ম্যাচে ১৫ জুলাই মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। একদিন পর, ১৬ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

আজ সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। তবে ড্যান এনদোয়েরের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ভিএআরের সিদ্ধান্তে ব্রিল এমবোলো লাল কার্ড দেখলেও নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে পারেনি। ফলে ১-১ সমতায় গড়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে জোসে ম্যানুয়েল লোপেসের পাস থেকে দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। চলতি আসরে এটি ছিল তার প্রথম গোল। এরপর শেষ দিকে সুইজারল্যান্ড সমতায় ফেরার চেষ্টা চালালেও এমিলিয়ানো মার্তিনেজের গুরুত্বপূর্ণ সেভ তাদের সেই আশা ভেঙে দেয়।

যোগ করা সময়ের প্রথম মিনিটে পাল্টা আক্রমণে শেষ আঘাত হানে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের সূচনা করা আক্রমণে থিয়াগো আলমাদার শট গোলরক্ষক গ্রেগর কোবেল ঠেকালেও ফিরতি বলে গোল করে ৩-১ ব্যবধান নিশ্চিত করেন লাউতারো। সেই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা।

এখন শিরোপার লড়াইয়ে ফাইনালে ওঠার জন্য প্রথম সেমিফাইনালে ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর দ্বিতীয় সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

সেমিফাইনালের সূচি

  • ফ্রান্সস্পেন, বুধবার (১৫ জুলাই), রাত ১টা
  • ইংল্যান্ডআর্জেন্টিনা, বৃহস্পতিবার (১৬ জুলাই), রাত ১টা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

বিশ্বকাপের সেমিফাইনাল কবে-কখন, দেখে নিন সূচি

Update Time : ১১:১৮:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬