শিরোনামঃ
ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার সেজে তেল নিতে গিয়ে ধরা, রাজশাহী থেকে গ্রেপ্তার যুবক ঝুঁকিতে ঐতিহাসিক সোনা মসজিদ: ভারী যান চলাচলে ফাটল, ধসের আশঙ্কা! বদলগাছীতে কৃষি ও কৃষকের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপপুর প্রকল্পের রুশ নাগরিকের মৃত্যু এক‌ই পরিবারে চারজন প্রতিবন্ধী, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে’ সাংবাদিকের ওপর হা’ম’লার নজিরবিহীন ঘটনা!২৪ ঘন্টার মধ্যে গ্রে’প্তা’রের দাবি সাংবাদিক মহলের! আমতলী চা বাগানের ব্যবস্থাপককে জড়িয়ে অপপ্রচার, বাগানবাসীর প্রতিবাদ বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে সেচ বিপর্যয়, আশঙ্কায় খাদ্য উৎপাদন
News Title :

ভারত যদি সত্যিকারের বন্ধু হতো, হত্যাকারী ও গুমের দায়ীদের আশ্রয় দিত না: হারুনুর রশিদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, “ভারত যদি বাংলাদেশের সত্যিকারের বন্ধু হতো, তাহলে আমাদের দেশের হত্যাকারী, গুম ও বিচারবহির্ভূত হত্যার দায়ীদের আশ্রয় দিত না। তারা এসব অপরাধীদের বাংলাদেশে ফেরত দিত এবং ন্যায়বিচারের পথ সুগম করত।” তিনি আরও বলেন, “বন্ধুত্বের নাম করে যারা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, তারা আসলে বন্ধু নয়— সুযোগসন্ধানী। এদেশের মানুষ এখন এসব ভণ্ডামি বুঝে ফেলেছে।”
বুধবার (৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হারুনুর রশিদ বলেন, “যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে— তারা জনগণের বন্ধু নয়। জামায়াত এখন মুনাফিক তৈরির কারখানায় পরিণত হয়েছে। এদেশের মানুষ সেই ভণ্ড রাজনীতি আর মেনে নেবে না।”
পদ্মা নদীতে ন্যায্য পানি বণ্টনের দাবিতে আয়োজিত এ সমাবেশ ধীরে ধীরে রূপ নেয় নির্বাচনী জনসভায়। ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই— পদ্মা বাঁচাতে আমরা ঐক্য গড়ি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আমিনুল ইসলাম।
বক্তারা এ সময় পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টন, নদী ও পানি সম্পদ সংরক্ষণ, অবৈধ দখল রোধ এবং স্থানীয় মানুষের জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এর আগে দুপুরের পর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। ধানের শীষের স্লোগান, মিছিল ও পতাকায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার সেজে তেল নিতে গিয়ে ধরা, রাজশাহী থেকে গ্রেপ্তার যুবক

ভারত যদি সত্যিকারের বন্ধু হতো, হত্যাকারী ও গুমের দায়ীদের আশ্রয় দিত না: হারুনুর রশিদ

Update Time : ১১:১৮:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫