শিরোনামঃ
গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক-বাস্তবমুখী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে ওঠেছিল: বিদ্যুৎমন্ত্রী মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১৪, হাসপাতালে ভর্তি ৫১ সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচা গ্রেফতার জাতিসংঘে শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত ঝালকাঠিতে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
News Title :

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২০ Time View

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে।

মঙ্গলবার (১২ মে) ভোরে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের আমির। সকাল ছয়টার দিকে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন দলটির নেতারা।

ডা. শফিকুর রহমান বলেন, বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের প্রভাব রয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে সিন্ডিকেটের কারণেও কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বাজার পরিদর্শনের সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির

Update Time : ০২:৩৫:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬