শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তি আর্জেন্টিনার বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে ইরা হত্যা মামলায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চট্টগ্রামে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল, ২৪ ঘণ্টা মাঠে প্রশাসন বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক বন্যায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্লাবিত, পানিবন্দি লক্ষাধিক মানুষ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার স্বার্থে ১০ জন আনসার সদস্য নিয়োগ
News Title :

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৭:২৩:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৬ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছে, তা প্রাসঙ্গিক মনে করছেন না।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন এবং সময়ের উল্লেখ করেছেন। তাহলে তাকে ফেরাতে বাধা কোথায় জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে।

এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি যিনি বাংলাদেশে অনেক অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। শেখ হাসিনা কি বলছে না বলছে সেটা প্রাসঙ্গিক না, একেবারে প্রাসঙ্গিক না।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারতের সরকারের সঙ্গে…যেটা অন্তর্বর্তী সরকারের সময়ে যোগাযোগ শুরু হয়েছে, সেই কূটনৈতিক চ্যানেল চলমান আছে। আমরা সঠিক চ্যানেলে চেষ্টা করছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় আসামিকে যখন ফেরত আনা হয় বা যে প্রটোকল বা নর্মস (মানদন্ড) আছে, সেটা অনুযায়ী ওনাকে এখানে এনে বিচার করা হবে এবং সেটাই তো বাংলাদেশের জনগণ চায়।

শামা ওবায়েদ বলেন, এখানে যে অন্যায়গুলো হয়েছে, যে দুর্নীতি, খুন,গুম হয়েছে সেগুলোর একটি সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমাদের যে প্রক্রিয়া সেটা ভারতের সরকারের সঙ্গে চলমান আছে। এখন যিনি আসামি তার বক্তব্য প্রাসঙ্গিক না। তাকে ফেরানোর প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে, সেটা চলমান আছে। কূটনীতির কোনো ঘাটতি নেই। এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিসয় আছে; তারা এটা নিয়ে কাজ করছে।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা না আইনি জটিলতা আছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জবাব, আইনি জটিলতা আছে কি নাই সেটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া চালানোর দরকার, সেটা আমরা চালাচ্ছি। সেটা কোনো ঘাটতি আমি দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০৭:২৩:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬