শিরোনামঃ
রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত দেবীনগরে যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের পালাতে সহায়তা করা ফিলিপ ভারতে গ্রেপ্তার ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা সদরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিল সরকার ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
News Title :

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামের সাধারণ মানুষ যাতে উন্নত স্বাস্থ্যসেবা পায় সে জন্য উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সিংগাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও আগের থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এবং অনিয়ম দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক-নার্সদের সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার এবং সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৩:১৩:০৩ অপরাহ্ণ, শনিবার, ১৪ মার্চ ২০২৬