শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

হজে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১৬৭ Time View

সংবাদ সূত্র: আরটিভি- পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। বুধবার (১৩মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, গত ৮ এপ্রিল যশোরের কোতোয়ালি এলাকার আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের আজহারুল হক (৬৪) মক্কায় মারা যান। তারা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে গিয়েছিলেন।

এ ছাড়া গত ১১ মে সাভারের নুসরাত শারমীন নামের এক নারী হজযাত্রী মক্কায় মারা যান। ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুরের সদর উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস এবং একই দিনে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মাহফুজা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এরআগে ২৮ এপ্রিল মদিনায় রংপুর কোতোয়ালি থানার শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের আব্দুল হাই (৬১) এবং শেরপুরের শ্রীবরদীর আবদুল্লাহ আল মামুন (৫৮) মৃত্যুবরণ করেন। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হকের মৃত্যু হয়।

এর আগে ২২ এপ্রিল টাঙ্গাইল সদর এলাকার আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাট সদর এলাকার নইম উদ্দীন মন্ডলের মৃত্যুর খবর পাওয়া যায়।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট চলবে।

হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩০ জুন দেশে ফেরার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

হজে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু

Update Time : ০৩:১০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬