শিরোনামঃ
বিএমডি’র আধুনিক শেচ প্রযুক্তি ও খাল খননে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কৃষি চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি ​নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার নাচোলে প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০, মোট আক্রান্ত ৬২৭ চাঁপাইনবাবগঞ্জে চুরির আতঙ্কে কৃষকরা, রাত হলেই উধাও ট্রান্সফরমা ও সেচ পাম্প
News Title :

হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা সরফরাজ

মেহেরপুরে মেজো ভাইয়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল।

শনিবার (১৪ মার্চ) রাত ১০টায় মেহেরপুর শহরের ড. শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিন জেলা কারাগারে থাকা মৃদুলকে প্যারোলে মুক্তি দিয়ে কড়া পাহারায় জানাজাস্থলে নিয়ে আসা হয়। এ সময় তার হাতে হাতকড়া লাগানো ছিল, যা উপস্থিত স্বজন ও স্থানীয়দের মাঝে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল শনিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি সাবেক সংসদ সদস্য ছহিউদ্দিন বিশ্বাসের মেজো ছেলে এবং সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের মেজো ভাই। বর্তমানে সাবেক এই মন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

অন্যদিকে, নাশকতার মামলায় মেহেরপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। ভাইয়ের জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মঞ্জুর করে।

রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তাকে জানাজাস্থলে নিয়ে আসা হয়। হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় মৃদুলের উপস্থিতি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

জানাজা শুরুর আগে পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন প্রক্রিয়া শেষে সরফরাজ হোসেন মৃদুলকে পুনরায় জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

বিএমডি’র আধুনিক শেচ প্রযুক্তি ও খাল খননে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কৃষি

হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা সরফরাজ

Update Time : ১২:০৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৫ মার্চ ২০২৬