শিরোনামঃ
বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিবন্ধনে উপচে পড়া ভিড় এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাপিয়া ও শুচি মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ আমনুরায় চুক্তি শেষ হওয়ায় ৫০ মেগাওয়াট কেন্দ্র বন্ধ, চাপে বিদ্যুৎ ব্যবস্থা ভোলাহাটে মাদকের বিরুদ্ধে ওসি বারিকের বিশেষ অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো বৃদ্ধের, ১০ জনের বেশি আহত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএমডি’র আধুনিক শেচ প্রযুক্তি ও খাল খননে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কৃষি
News Title :

আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে চাইনা, সারজিস 

  • চাঁপাই জনপদ
  • Update Time : ১২:০৪:৩১ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩১৯ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ঐকমত্য কমিশনে আমরা বারবার বলেছি- আমরা শুধু উচ্চ কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চাই, নিম্ন কক্ষে নয়। প্রথমে উচ্চ কক্ষে এটা প্রয়োগ করে দেখা যাক। যদি সফল হয় এবং বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক প্রমাণিত হয়, তাহলে পরবর্তীতে নিম্ন কক্ষেও তা বিবেচনা করা যেতে পারে

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা ইতিবাচকভাবে ভাবছি- প্রতীক সমস্যার সমাধান হবে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসনের সমাধান হয়েছে, তাহলে শাপলার কেন হবে না? আইনগতভাবে কোনো বাধা নেই। আশা করছি নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কোনো স্বেচ্ছাচারিতা করবে না। এটা যদি হয় তাহলে তারা নির্বাচন করার গ্রহণযোগ্যতাই হারিয়ে ফেলবে। তাই আমরা আশা করি খুব দ্রুত নির্বাচন কমিশনের কাছ থেকে ঘোষণা আসবে, এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে।

নির্বাচন কমিশনের আচরণের সমালোচনা করে তিনি বলেন, আইনগতভাবে শাপলা আমাদের প্রাপ্য। আইনগতভাবে পাওয়ার পরও আপনারা দিচ্ছেন না, তার মানে আপনার সেচ্ছাচারিতা করছেন। আবার আপনারা বলছেন, শাপলা দিবো না কোনো ব্যাখাও দিবো না; তার মানে আপনারা কারো কাছে প্রভাবিত হয়ে দিচ্ছেন না। স্বাধীন সাংবিধান প্রতিষ্ঠান হিসেবে এই আচরণ করতে পারেন না। নির্বাচনের আগে যদি একটা দলকে তার নৈতিক ও আইনগত পাপ্য মার্কা দিতেই যদি আপনাদের এই অবস্থা হয়ে যায়, তাহলে নির্বাচনের সময় কিভাবে আস্থা রাখবো।

এনসিপির এই নেতা বলেন, কিছু উপদেষ্টা শুধু রুটিন কাজ করছেন। আমরা চাই তারা তাদের মন্ত্রণালয়ে কী কী সংস্কার করেছেন তা প্রকাশ্যে বলুন। কিন্ত অধিকাংশ উপদেষ্টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোন দল ক্ষমতায় আসতে পারে, সেই দলের সঙ্গে একটু বেশি উঠাবসা, একটু বেশি আলাপচারিতা এবং তাদের দাবিগুলোর দিকে ঝুঁকে পড়া; এই ধরনের আচরণ কিছু কিছু উপদেষ্টার ক্ষেত্রে দেখতে পাচ্ছি।

আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। তারা ফিরলে মানতে হবে অভ্যুত্থানটি মিথ্যা ছিল। ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা- এটি প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। যারা দিনের বেলা বা রাতের বেলা স্বপ্ন দেখেন আওয়ামী লীগ ফিরে আসবে তারা এই স্বপ্ন দেখা বন্ধ করেন। তা না হলে আওয়ামী লীগ যে পথে গেছে আপনারাও সে পথে যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি

আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে চাইনা, সারজিস 

Update Time : ১২:০৪:৩১ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫