শিরোনামঃ
‘সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি’ জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল বিশ্বকাপ শেষে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সূচি ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম আর্জেন্টিনার ড্রেসিংরুমে কি হচ্ছিল, জানাল দেশটির গণমাধ্যম ড্রেসিংরুমে কী ঘটেছিল, মুখ খুললেন স্ক্যালোনি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৬ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুর-মেয়েসহ আটক ৫ নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের নাহিদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মানুষের পাশে ৫৩ বিজিবি, একদিনে চিকিৎসা পেলেন ২ হাজার মানুষ নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত এমপি গাজী নজরুলের ভিডিওটি অরিজিনাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের
News Title :

ইতালির পথে চাঁপাইনবাবগঞ্জের আম, মৌসুমের প্রথম চালানে গেল ২ টন খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:৪২ অপরাহ্ণ, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৮১ Time View

চাঁপাইনবাবগঞ্জের আম আবারও পৌঁছাতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। চলতি মৌসুমে জেলার প্রথম আম রপ্তানির চালান হিসেবে দুই টন খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো ইতালিতে পাঠানো হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চাত্রা গ্রামের আমচাষি শামীম রেজা সোহাগ এ চালানটি ইতালিতে রপ্তানি করেছেন। তার বাগানে প্রায় ৫০ টন রপ্তানিযোগ্য আম উৎপাদিত হলেও বিদেশি বাজারের সীমাবদ্ধতার কারণে সব আম রপ্তানি করা সম্ভব হয় না। ফলে কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হতে হয় বলে জানান তিনি।
আমচাষি শামীম রেজা সোহাগ বলেন, ২০২২ সাল থেকে তিনি আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানিযোগ্য আম উৎপাদন শুরু করেন। ২০২৩ সালে প্রথমবারের মতো ১২ টন আম বিদেশে পাঠান। এরপর ২০২৫ সালে বিভিন্ন দেশে মোট ৩৫ টন আম রপ্তানি করতে সক্ষম হন। চলতি মৌসুমে দুই টন আম ইতালিতে পাঠানোর মধ্য দিয়ে নতুন মৌসুমের রপ্তানি কার্যক্রম শুরু হলো।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলি বলেন, নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। ইউরোপসহ বিভিন্ন দেশে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা ক্রমেই বাড়ছে, যা স্থানীয় কৃষকদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এ মৌসুমে প্রায় ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক বাজারে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা বৃদ্ধি পেলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন এবং দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই সুস্বাদু ফল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

‘সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি’ জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল

ইতালির পথে চাঁপাইনবাবগঞ্জের আম, মৌসুমের প্রথম চালানে গেল ২ টন খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো

Update Time : ০৩:১০:৪২ অপরাহ্ণ, শনিবার, ৬ জুন ২০২৬