শিরোনামঃ
১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় পৌঁছালেন প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: কৃষি মন্ত্রী হামলার শিকার চ্যানেল ওয়ানের সাংবাদিক তারেক রহমানকে দেখতে গেলেন এমপি নূরুল ইসলাম বুলবুল ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার সেজে তেল নিতে গিয়ে ধরা, রাজশাহী থেকে গ্রেপ্তার যুবক ঝুঁকিতে ঐতিহাসিক সোনা মসজিদ: ভারী যান চলাচলে ফাটল, ধসের আশঙ্কা! বদলগাছীতে কৃষি ও কৃষকের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
News Title :

চাঁদাবাজি বন্ধ ও শ্রমিক অধিকার রক্ষায় দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

সারাদেশের ন্যায় পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডের গোলচত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা মোহাম্মদ জহিরুল হক, শেখ আব্দুর রাজ্জাক, জেলা সভাপতি মো. খন্দকার সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা শাখার উপদেষ্টা সিদ্দিকুর রহমান, পৌর শাখার উপদেষ্টা খান ইসহাক আলী, আল আমীন সেখ, রিকশা-ভ্যান ইউনিয়নের জেলা সভাপতি আল আমিন ফকির, নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, কৃষি খামার ইউনিয়নের জেলা সভাপতি গোলাম মোস্তফা মূসা এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি হাসান মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর তারা আশা করেছিলেন দেশের অন্যান্য খাতের মতো পরিবহন সেক্টরেও চাঁদাবাজি ও লুটপাট বন্ধ হবে। কিন্তু দুঃখজনকভাবে পরিবহনসহ বিভিন্ন খাতে আগের চেয়ে দ্বিগুণ হারে চাঁদাবাজি আদায় করা হচ্ছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে সার্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরির মানদণ্ড নির্ধারণ করতে হবে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বিদ্যমান মজুরি বৈষম্য কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরেও পদক্ষেপ নিতে হবে।

এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানারে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজি বন্ধ ও শ্রমিক অধিকার রক্ষায় দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

Update Time : ০৫:৪৮:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২৬