শিরোনামঃ
আমে চাঙা উত্তরাঞ্চলের অর্থনীতি, জীবিকায় জড়িত লাখো মানুষ যশোর বেনাপোলে -শার্শা চাহিদা বাড়ছে তালশাঁসের বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের পুশ-ইন, শূন্য রেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ২৮ জন চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির সতর্ক অবস্থান নাচোলে ৮২দিন পর ইউএনও হিসেবে প্রিয়াংকা দাসের যোগদান চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে এসিল্যান্ডের অভিযান স্কেভেটর ও ৪ ট্রাক্টরের ব্যাটারি জব্দ চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের পৃথক ঘটনায় নিহত ২ কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস কানসাট বাজারে উঠেছে পর্যাপ্ত আম, ক্রেতা কম
News Title :

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৪৪ Time View

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টির সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিন জন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার নিহত তিনজন বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান। বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যান আব্দুল্লাহ। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর ও নাচোল উপজেলার নিহত পরিবারগুলোকেও ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

আমে চাঙা উত্তরাঞ্চলের অর্থনীতি, জীবিকায় জড়িত লাখো মানুষ

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

Update Time : ০৯:০৯:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬