
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় এক ভারতীয় নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস। বুধবার (৩ জুন) কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কুয়েত সরকারের নির্দেশনার বিষয় তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের বিশেষ করে রকেট বা ড্রোন হামলার এবং সেগুলো প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায়, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিকনির্দেশনা মেনে চলা এবং এ সংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।
ইরানে স্থলবাহিনী পাঠানো হবে কি না, জানালেন ট্রাম্প

সবশেষ বাংলাদেশ দূতাবাস বলেছে, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত সরবরাহে ঘাটতি পড়ার খবর দূতাবাসের নজরে এসেছে। এ প্রেক্ষিতে রক্তদানে সক্ষম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দান করা এবং অন্যদেরকে এ বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
Reporter Name 













