শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জে ৪০ লক্ষ টাকা বিশেষ উন্নয়ন বরাদ্দ মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: চাঁপাইনবাবগঞ্জে বল্লমের আঘাতে নিহত ১, আহত প্রায় ১০ প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে আসছে বড় সুখবর আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ শুধু মাতৃভূমির নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার নাচোল নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
News Title :

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:৫২:০০ অপরাহ্ণ, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৩০ Time View

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসে নাড়ু পাঠানোর কথা বলে বুকিং করা দুইটি কার্টুন থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কুরিয়ার সার্ভিসে থাকা দুইটি কার্টুন তল্লাশি করে সাতটি প্যাকেটে রাখা প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া কার্টুন দুটি গত ৭ জুন কুমিল্লা থেকে “নাড়ু” হিসেবে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। তবে সন্দেহজনক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের চালানটি জব্দ করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার

Update Time : ০১:৫২:০০ অপরাহ্ণ, বুধবার, ১০ জুন ২০২৬