শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে -এমপি নূরুল ইসলাম বুলবুল বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক-ম্যাসেঞ্জার তিন বছর ধরে ভবঘুরে জীবন, অবশেষে মিলল পরিচয়—ফিরছেন রাজশাহীর ষষ্ঠী বর্মন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন যেভাবে ভতুর্কি খাতে বরাদ্দ ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা ২৩ জেলা-৩২৯ উপজেলায় হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিডনি ডায়ালাইসিসে খরচ কমাতে শুল্ক ছাড়ের প্রস্তাব পাহাড়ের উন্নয়নে বাজেটে বড় বরাদ্দ, অবকাঠামো-শিক্ষা-স্বাস্থ্যখাতে নতুন গতি বাজেটে বাড়ছে প্রতিবন্ধী ভাতা, বাড়ছে উপকারভোগীর সংখ্যাও
News Title :

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২৮ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:০৪ অপরাহ্ণ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৩২৬ Time View

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আহুড়া গ্রামের বিএনপি নেতা মো. মতিউর রহমানসহ ২৮ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সহযোগী ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আহসান হাবীব, নায়েবে আমীর আলহাজ্ব মনিরুল ইসলাম, সেক্রেটারি মো. মাহমুদুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাকিল আহমেদসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

যোগদানকারীরা হলেন, মো. মতিউর রহমান, মো. হযরত আলী, আবু বক্কর, মো. জারজিস আলী, মো. আমিরুল, মো. মশিউর রহমান, মো. রবিউল, আলী হাসান, মো. আশরাফুল, আবুল সাত্তার, মো. লিটন, মো. কাজল আলী, মো. শামীম আলী, মো. মেহেদী হাসান, কামাল উদ্দিন, মো. মামুন, মো. মনিব, মো. বকুল, মোতাহার, মো. একরামুল, মো. মকুল, মো. জিল্লু চেনু, মো. ইউনুস ও মো. সেলিমসহ আরও অনেকে।

বিএনপি থেকে জামায়াতে যোগদান করা মতিউর রহমান বলেন, আমি আগে বিএনপি করতাম, তবে এখন জামায়াতে ইসলামীতে যোগদানের ইচ্ছে পোষণ করেছি। আমার আত্মীয়স্বজনদের বললে তারাও আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

ইউনিয়ন আমীর আহসান হাবীব বলেন, আমাদের দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে আমরা তাদের আহ্বান জানাই, তারই প্রেক্ষিতে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। আগামীতে তারা জামায়াতের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইরুল ইসলাম বলেন, আমি এখনো এ বিষয়ে কোনো তথ্য পাইনি। সে গতকালও আমার সঙ্গে মিটিংয়ে ছিলো। তার যাওয়ার কথা না,বিষয়টি আমি খতিয়ে দেখছি।
জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই যোগদানের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২৮ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

Update Time : ১১:৪০:০৪ অপরাহ্ণ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫