শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ভয়াবহ লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও স্থানীয়রা চূড়ান্ত তালিকায়ও উপেক্ষিত চাঁপাইনবাবগঞ্জ, সংরক্ষিত নারী আসনে নেই পাপিয়া ও শুচি মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে ধরল সিটিটিসি ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিবন্ধনে উপচে পড়া ভিড় এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাপিয়া ও শুচি মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ
News Title :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের স্পিড বোটের ধাক্কায় নিখোঁজ ১, আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের রাবার বুলেট নিক্ষেপ ও স্পিড বোটের ধাক্কায় মো. মোরশেদ নামে এক বা্ংলাদেশি আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নৌকা থেকে পড়ে আরও এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।

বুধবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে এ ঘটনা হয়।

শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহা. আজম আলী ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বিএসএফের স্পিড বোটের ধাক্কায় বাংলাদেশি আহত হওয়ার কথা স্বীকার করলেও রাবার বুলেট ছোঁড়ার তথ্য নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি।

আহত মোরশেদ মনোহরপুরের মনিমুল ইসলামের ছেলে। অন্যদিকে নিখোঁজ ব্যক্তি হলেন-মনোহরপুরের চান মণ্ডলের ছেলে মো. ফকির।

ইউপি চেয়ারম্যান মুহা. আজম আলী ও স্থানীয়রা জানান, বুধবার রাতে মনোহরপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরছিলেন মোরশেদ ও ফকির। এ সময় বিএসএফের সদস্যরা দূর থেকে তাদের ওপর রাবার বুলেট ছোঁড়ে। একপর্যায়ে বিএসএফের টহলের জন্য ব্যবহৃত স্পিড বোট উঠিয়ে দেওয়া হয় মোরশেদ ও ফকিরের নৌকার উপরে। এতে তাদের নৌকাটি উল্টে যায়।

পরে অন্য জেলেরা আহত অবস্থায় মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মো. ফকির।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আহত ও নিখোঁজ বাংলাদেশিরা বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের ২০০ গজ অভ্যন্তরে চলে যায়। এ সময় বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে এবং স্পিড বোটের ধাক্কায় একজন আহত ও অপর একজন নিখোঁজ রয়েছেন। তবে সেখানে রাবার বুলেট ছোঁড়া হয়নি।’

আরও বলেন, ‘নিখোঁজ ব্যক্তির বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ জানিয়েছে তারা কাউকে আটক করেনি। কাজেই তিনি নদীতে পড়ে গিয়েই নিখোঁজ রয়েছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের স্পিড বোটের ধাক্কায় নিখোঁজ ১, আহত

Update Time : ০৫:১৫:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬