শিরোনামঃ
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও নারীদেরকে সেলাই মেশিন বিতরণ রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক
News Title :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশী অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৬:১০:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৫৫ Time View
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অভিযানে ৪টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি এবং ৯ টি ম্যাগাজিন জব্দ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে ৫৩ বিজিবি কর্তৃক  সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকা বিশেষ টহল,চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ  সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশ অভ্যন্তরে বিশৃংখলা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশে পরিকল্পনা করবে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে ৫৩ বিজিবি। এরই ধারাবাহিকতায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবির অধীনে মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে বললে মোটরসাইকেল আরোহীরা দ্রুততম পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ পড়ে যায়। বিজিবি টহলকারীরা মোটরসাইকেল থেকে  পড়ে যাওয়া  ব্যাগটি উদ্ধার করতঃ কালো পলিথিনে মোড়ানো   ৪ টি অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ করে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টি লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে আসছে। ৫৩ বিজিবি এই অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সব সময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশা দায়িত্বের সাথে সংকল্পবদ্ধ। অস্ত্র গোলাবারুদ চোরাচালান  প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কর্তৃক সার্বক্ষণিক সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারী ও টহল জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান  জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সার্বক্ষণিক  অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি প্রকাশ করে বলা হয়, বিজিবির তৎপরতায় সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশী অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ

Update Time : ০৬:১০:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫