শিরোনামঃ
নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু নাচোলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী প্রচারণা চালান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার ২৪ জেলায় অব্যাহত থাকাবে শৈত্যপ্রবাহ আমাদের সম্পর্ক সব সময়ই বন্ধুত্বপূর্ণ থাকবে: পরিবেশ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, ধানের শীষ খালে নিক্ষেপ এই মুহুর্তে আ.লীগকে নিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন জকসু নির্বাচন: ভিপি পদে চলছে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই জকসুর যে কেন্দ্রে মাত্র ৪ ভোট পেলেন শিবিরের ভিপি প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ
News Title :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে হত্যা 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিএসএফের হাতে আটক রবিউল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বিএসএফ বিষয়টিকে ‘অসুস্থতাজনিত মৃত্যু’ দাবি করলেও পরিবারের অভিযোগ, আটকের পর নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকা দিয়ে তিনজন বাংলাদেশি গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করে। এ সময় রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যারা পালাতে সক্ষম হলেও, রবিউল বিএসএফের হাতে ধরা পড়ে। আটকের পর রোববার সকালে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিকেলে বিজিবির কাছে অভিযোগ দেয়া হয় পরিবারের পক্ষ থেকে।
নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, ‘ভোর রাতে তিনজন মিলে গরু আনতে ভারতে যায়। পরে জানতে পারি রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই। তবে তিনি দাবি করেন আটকের পর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিএসএফের কাছে জানতে চেয়ে সন্ধ্যা ৬টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, খালি গায়ে ও হ্যাফ প্যান্ট পরা অবস্থায় রবিউলকে আটক করা হয়। এ সময় তার পুরো শরীর পানিতে ভেজা ছিল। পরে ক্যাম্পে নেয়ার পর তাকে জামা-কাপড় দেয়া হলেও; তার শরীরে খিচুনি দেখা দেয়। এ সময় তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। বিএসএফ আরও জানিয়েছে আগামীকাল সোমবার তার মৃতদেহ হস্তান্তর করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে হত্যা 

Update Time : ০৮:৫৬:০০ অপরাহ্ণ, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬