শিরোনামঃ
নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের নাহিদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মানুষের পাশে ৫৩ বিজিবি, একদিনে চিকিৎসা পেলেন ২ হাজার মানুষ নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত এমপি গাজী নজরুলের ভিডিওটি অরিজিনাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু নাচোলে প্রধান শিক্ষক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক লাঞ্ছিত ভোলাহাটে এনজিও কর্মীর বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গ্রেফতার ১ ‘আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ের কপি ভারতে পাঠানো হয়েছে’ বিদায়ের সুর, নাকি শেষবারের মতো অপেক্ষা- এখন কী করবেন মেসি ট্রফি হাতে ইয়ামাল-চোখে জল মেসির এবং ইতিহাসের সেই আলিঙ্গন
News Title :

জামায়াত এমপি গাজী নজরুলের ভিডিওটি অরিজিনাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

  • Reporter Name
  • Update Time : ০১:১০:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩৩ Time View

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম এবং এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেক দিয়ে তৈরি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী চারটি ওয়েবসাইটের মাধ্যমে ফ্যাক্ট-চেক করে এ তথ্য নিশ্চিত করেছে এশিয়া পোস্ট। অন্যদিকে, ভিডিওতে দেখা যাওয়া নারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।

সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির একাধিক অংশ ও স্থিরচিত্র বেশ কয়েকটি এআই বা ডিপফেক কনটেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করা হয়। এর মধ্যে ‘হাইভ মডারেশন’ ভিডিওটিতে ০ শতাংশের কম এআই উপাদান বা সম্পাদনা শনাক্ত করেছে। প্রচারিত ভিডিওটির ১৪ সেকেন্ডের একটি ক্লিপ ‘টেনসেন্ট এআই’-এ আপলোড করা হলে সাইটটি জানায়, এতে সর্বোচ্চ ১০.৬ শতাংশ এআই বা প্রযুক্তিগত পরিবর্তন থাকতে পারে।

জামায়াতকে টেক্কা দিয়ে ‘প্রকৃত বিরোধী দল’ হওয়ার চেষ্টায় কয়েকটি দল

ভিডিওটি প্রকৃত কি না তা নিশ্চিত হতে ‘হিউম্যান মিটার’ এবং ‘আনডিটেক্টেবল এআই’-এ আপলোড করা হয়। এর মধ্যে ‘আনডিটেক্টেবল এআই’ ভিডিওটির ৯৭ শতাংশই আসল হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে ‘হিউম্যান মিটার’ নামক অন্য একটি সাইট সর্বোচ্চ ৩০ শতাংশ এআই-এর উপস্থিতি থাকতে পারে জানালেও ভিডিওটি কৃত্রিম নয়, বরং মানুষেরই কাজ বলে সিদ্ধান্ত দিয়েছে।

এদিকে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করা হয়েছে, গাজী নজরুলের নামে ছড়ানো ভিডিও বা ছবিতে তার বাম হাতের আঙুলে দুটি আংটি দেখা যাচ্ছে, অথচ তিনি ডান হাতে আংটি পরেন। তবে প্রযুক্তিগতভাবে সিসিটিভি বা যেকোনো ভিডিও ফুটেজ হরিজন্টালি মিরর বা ফ্লিপ (উল্টে) হয়ে যাওয়া একটি সাধারণ বিষয়।

এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান জানান, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

তিনি আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ পেল, সেটি আমরা খতিয়ে দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের নাহিদ

জামায়াত এমপি গাজী নজরুলের ভিডিওটি অরিজিনাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

Update Time : ০১:১০:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬