শিরোনামঃ
নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের আকুতি, ১০ দিনেও মেলেনি সন্ধান চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক-বাস্তবমুখী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে ওঠেছিল: বিদ্যুৎমন্ত্রী মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১৪, হাসপাতালে ভর্তি ৫১ সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচা গ্রেফতার
News Title :

ঝালকাঠিতে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১২:২২:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১৬ Time View

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক কেজি গাঁজাসহ শাহানাজ বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভরতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহানাজ বেগম ওই এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তৌহিদুজ্জামান।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শাহানাজ বেগমের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের আকুতি, ১০ দিনেও মেলেনি সন্ধান

ঝালকাঠিতে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

Update Time : ১২:২২:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬