শিরোনামঃ
নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের আকুতি, ১০ দিনেও মেলেনি সন্ধান চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক-বাস্তবমুখী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে ওঠেছিল: বিদ্যুৎমন্ত্রী মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১৪, হাসপাতালে ভর্তি ৫১ সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচা গ্রেফতার
News Title :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২১ Time View

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে তিনি সেখানে যান। মূলত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করতে ঢাবিতে গিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার ইউজিসির উদ্যোগে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’-শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে।

এর আগে, সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন।

সোমবার বিকালে ইউজিসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে তারেক রহমান এ কর্মশালা উদ্বোধন করবেন। অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালয় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন থাকছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব ও অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের আকুতি, ১০ দিনেও মেলেনি সন্ধান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ১১:৫৩:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬