ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলার বাঙ্গাবাড়ি বাজারে দাঁড়িপাতা নূরানী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে দাঁড়িপাতা নূরানী মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী মোসাঃ শরিফা খাতুন (৬)-কে ধর্ষণের পর হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ভিকটিমের আপন দুলাভাই মোঃ অন্তর (২৩), পিতা-ইব্রাহিম, গ্রাম-লালাপুর, বোয়ালিয়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
প্রায় ২৫০-৩০০ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে বাঙ্গাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জহুরুল হক, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, ইউনিয়ন কমিটির উপদেষ্টা রুহুল আমিন, ইউনুস স্মরণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ নিহত শিশুর আত্মীয়-স্বজন, স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ এলাকাবাসী অংশ নেন।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Update Time : ০১:৩৫:৫২ অপরাহ্ণ, সোমবার, ৬ এপ্রিল ২০২৬