শিরোনামঃ
বিএমডি’র আধুনিক শেচ প্রযুক্তি ও খাল খননে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কৃষি চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি ​নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার নাচোলে প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০, মোট আক্রান্ত ৬২৭ চাঁপাইনবাবগঞ্জে চুরির আতঙ্কে কৃষকরা, রাত হলেই উধাও ট্রান্সফরমা ও সেচ পাম্প
News Title :

নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস

আবুল হোসেন,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নাচোল উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন আলামিন হোসেন । নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্ধনা সাহার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ডাঃ মাহবুব উল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), ​আছলাম আলী, অফিসার ইনচার্জ (ওসি), নাচোল থানা, ​সাদিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা এ ছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী অনুষ্ঠানে উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, “নারী ও কন্যাশিশুদের অধিকার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা বাস্তবে প্রয়োগ করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের আজকের প্রধান পদক্ষেপ।”বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “নারীর অর্থনৈতিক ও সামাজিক মুক্তি ছাড়া একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকার থেকে শুরু করে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। বক্তারা আরও বলেন, নাচোল উপজেলাকে নারী ও কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে।
বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষা প্রসারে স্থানীয় নেতৃবৃন্দকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সবশেষে, উপস্থিত নারীদের মাঝে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

বিএমডি’র আধুনিক শেচ প্রযুক্তি ও খাল খননে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কৃষি

নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস

Update Time : ১০:২০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬