শিরোনামঃ
News Title :

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে নারীসহ ৩ জনকে হত্যা

ফরিদপুর সদর উপজেলায় দাদি ও ফুপুসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গদাধর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা পারিবারিক সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায়। সে কোদাল দিয়ে তার দাদি আমেনা বেগম (৭০) ও ফুপু রাহেলা বেগম (৪৫)-কে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা বাধা দিতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

এতে কাবুল আহমেদ (৪০) নামে এক প্রতিবেশী নিহত হন এবং রিয়াজুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। নিহত কাবুল আহমেদ ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং তিন সন্তানের জনক।

আহত রিয়াজুল ইসলামকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের সিদ্দিক বাবুর্চির ছেলে বলে জানা গেছে।

আলিয়াবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন হোসেন জানান, রাত প্রায় ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠানে তিনজনের লাশ পড়ে থাকতে দেখি। ঘটনার পর থেকেই ঘাতক আকাশ মোল্লা পলাতক রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। ঘাতককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

পিঠালী তোলার বিলে মানবিক উদ্যোগ—কৃষক ও পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন বইপ্রেমী নাহিদ উজ্জামান

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে নারীসহ ৩ জনকে হত্যা

Update Time : ০৯:৪৫:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬