শিরোনামঃ
সচিবালয়ে আন্দোলন করায় ৪ কর্মচারী আটক ৪২ ফুট গভীরেও মিলল না সাজিদের হদিস, অনুসন্ধান আরও বাড়াল ফায়ার সার্ভিস ৪২ ফুট গভীরেও মিলল না সাজিদের হদিস, অনুসন্ধান আরও বাড়াল ফায়ার সার্ভিস নাচোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত নাচোলে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত নাচোলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন পেঁয়াজ এমপি হলে বরাদ্দের এক পয়সাও না নেয়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী – মিজানুর রহমান  চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২ বাংলায় কথা বলায়, জোর করে পুশইন, ৪ ভারতীয় দেশে ফেরার অপেক্ষায়
News Title :

বদলগাছীতে শীতকালীন শাক সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

নওগাঁর বদলগাছীতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতকালীন সবজি চাষ ও পরিচর্যায় দিন-রাত কাজ করছেন মাঠে তারা। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবার শীতকালীন সবজি উৎপাদনকে ঘিরে নতুন আশায় বুক বেঁধেছেন এই অঞ্চলের স্থানীয় কৃষকরা।

দরজায় কড়া নাড়ছে শীত। আর শীত মানেই সবজির ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে কাক ডাকা ভোর আর সকালের শিশির ভেজা ফসলের মাঠ যেন এখন কৃষককের ব্যস্ততার চিত্রই যেন সর্বত্র ।

বেলা বাড়ার সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে মাঠজুড়ে শীতকালীন সবজি চাষে সেই কর্মচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। শীতের আগমনী বার্তা পেয়ে কৃষকরা সবজি চাষে নেমেছেন পুরো মনোযোগ নিয়ে।

উপজেলার কোলা,আধাইপুর,মিঠাপুর, বিলাশবাড়ী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নেই মাঠে মাঠে চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মুলা, করলা,বরবটি, লালশাক,পালং শাক সহ নানা প্রকারের সবজি।

এদিকে জমি প্রস্তুত-
ফসলি জমিতে কেউ জৈব সার দিচ্ছেন, কেউ বা রাসায়নিক সার। অন্যদিকে চলছে আগাছা পরিষ্কার, বালাইনাশক প্রয়োগ ও চারার পরিচর্যা
— যেন শেষ নেই।

স্থানীয় কৃষকরা বলছেন ,
হঠাৎ বৃষ্টিতে আগের ফসল একটু নষ্ট হইছিল। তাই এবার শীতের সবজিতেই ভরসা করছি। সময়মতো পরিচর্যা করলে ভাল দামে বিক্রি করা যাবে।

অতিরিক্ত লাভের আশায় এবং আগের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের তৎপরতা অন্যান্য বছরের তুলনায় এবার আরও বেড়েছে। ইতিমধ্যে বাজারে আগাম সবজির চাহিদা বাড়ায় তাদের প্রত্যাশা এই মৌসুম হবে লাভজনক।

স্থানীয় কৃষি বিভাগ বলছেন এ উপজেলায় এবার চলতি শীত মৌসুমে
১হাজার ১শত ৮০হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । ইতিমধ্যেই এই উপজেলায় ৮শত ৮০হেক্টর জমিতে শীতকালীন শাক সবজি লাগানো হয়েছে একই সাথে আরও চাষের জন্য প্রস্তুতি চলছে ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, দূর্যোগে ক্ষতি কাটিয়ে কৃষকরা এই শীত মৌসুমের সবজি চাষ করে আবারো ঘুরে দাঁড়াবে একই সাথে সবজি চাষ করে ক্ষতি পুষিয়ে লাভ হবেন তারা ।

দিনভর পরিশ্রম আর শীতের সবজি চাষকে ঘিরে আশার আলো এসব মিলিয়ে বদলগাছীর কৃষকদের সামনে যেন খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দিগন্ত। বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার শীতের ফসলকে ঘিরে ঘুরে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সচিবালয়ে আন্দোলন করায় ৪ কর্মচারী আটক

বদলগাছীতে শীতকালীন শাক সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

Update Time : ১১:৫৭:৩০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫