শিরোনামঃ
নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ২৬ লাখ টাকা বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার  বালিয়াডাঙ্গীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত ১৭ দিন পর সোনামসজিদ বন্দরে ফের শুরু হচ্ছে পাথর আমদানি নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Title :

বিএনপির ছয় নেতাকে আজীবন বহিষ্কার

দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগে বিএনপির ছয় নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্যসচিব খাইরুল কবীর মন্ডল আজাদের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু এবং সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।

গত রোববার (১৯ এপ্রিল) সকালে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তারা অনুষ্ঠান বন্ধ করে দেন এবং শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে তার মাইক্রোফোন ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে ইউনিয়ন বিএনপির জরুরি সভায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে অভিযুক্তদের বহিষ্কারের সুপারিশ করে উপজেলা বিএনপির কাছে প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা বিএনপি তাদের আজীবনের জন্য বহিষ্কার করে।

উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবীর মন্ডল আজাদ এশিয়া পোস্টকে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড দলের শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

বিএনপির ছয় নেতাকে আজীবন বহিষ্কার

Update Time : ০৫:৩৯:৩২ অপরাহ্ণ, বুধবার, ২২ এপ্রিল ২০২৬