শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে -এমপি নূরুল ইসলাম বুলবুল বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক-ম্যাসেঞ্জার তিন বছর ধরে ভবঘুরে জীবন, অবশেষে মিলল পরিচয়—ফিরছেন রাজশাহীর ষষ্ঠী বর্মন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন যেভাবে ভতুর্কি খাতে বরাদ্দ ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা ২৩ জেলা-৩২৯ উপজেলায় হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিডনি ডায়ালাইসিসে খরচ কমাতে শুল্ক ছাড়ের প্রস্তাব পাহাড়ের উন্নয়নে বাজেটে বড় বরাদ্দ, অবকাঠামো-শিক্ষা-স্বাস্থ্যখাতে নতুন গতি বাজেটে বাড়ছে প্রতিবন্ধী ভাতা, বাড়ছে উপকারভোগীর সংখ্যাও
News Title :

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা’

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৫৪ Time View

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা সরকার শুধু বিদ্যুত খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। এ জন্য সরকার খুব চাপে রয়েছে। প্রতিদিন পাওনাদাররা বকেয়া টাকার জন্য চাপ দিচ্ছে।

মঙ্গলবার (২৬ মে) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার গুণগত মান উন্নয়নে সিরাজগঞ্জ জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা যে কাজ করেন সেটি বেতনের কাজ করেন না। বেতন সংসার চালানোর জন্য। কিন্তু মূল লক্ষ্য আপনাদের মানুষ তৈরি করা। আপনারা প্রায়ই শহীদ মিনার ও প্রেসক্লাবে গিয়ে আন্দোলন করেন। আপনারা যদি রেজাল্ট ভালো না করেন তা হলে একটা সময় সরকারও আপনাদের দাবি মানতে বাধ্য হবে না।

তিনি বলেন, আমরা কোয়ালিটি চাই কোয়ান্টিটি চাই না। আপনারা ১০টা মেধাসম্পন্ন ছেলে বের করবেন। যারা বাংলাদেশের সব জায়গায় কম্পিটিশন করতে পারবে। কিন্তু ৫০টা বের করবেন কোনটাই কম্পিটিশিন করতে পারবে না- সেটা করে লাভ নেই। আপনারা চাইলে পারবেন। নিজের সন্তানের ভবিষ্যত নিয়ে যেভাবে চিন্তা করেন সেভাবে অন্যের সন্তানকে তৈরি করবেন। তাহলে আমাদের দেশ এগিয়ে যেতে পারবে। না হলে এখন যে অবস্থা রয়েছে সে অবস্থা থাকলে দেশ এগিয়ে যেতে পারবে না। তিনি বলেন, আমাদের সময়ের বুয়েটের ছাত্র আর এখনকার বুয়েটের ছাত্রের মধ্যে অনেক তফাৎ রয়েছে।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা’

Update Time : ১০:৩৪:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬