শিরোনামঃ
নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু নাচোলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী প্রচারণা চালান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার ২৪ জেলায় অব্যাহত থাকাবে শৈত্যপ্রবাহ আমাদের সম্পর্ক সব সময়ই বন্ধুত্বপূর্ণ থাকবে: পরিবেশ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, ধানের শীষ খালে নিক্ষেপ এই মুহুর্তে আ.লীগকে নিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন জকসু নির্বাচন: ভিপি পদে চলছে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই জকসুর যে কেন্দ্রে মাত্র ৪ ভোট পেলেন শিবিরের ভিপি প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ
News Title :

বিয়ের গেটেও উঠল ওসমান হাদি হত্যার বিচার দাবি

linkedin sharing button

বিয়ের আনন্দঘন আয়োজনেও উঠল হাদি হত্যার বিচারের দাবি। ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিয়ের গেটেই হাদি হত্যার ন্যায়বিচার চেয়েছেন বরপক্ষ।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ইউনিয়নে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেন।

জানা যায়, গ্লোবাল টেলিভিশনের রিপোর্টার জাকির হোসেনের সঙ্গে বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকার নুসরাত জাহান নীলার বিয়ে সম্পন্ন হয়। নির্ধারিত সময়ে বরপক্ষ কনের বাড়িতে পৌঁছালে সেখানে দেখা যায় ভিন্ন চিত্র।

প্রচলিত বিয়ের গেটের হট্টগোল, চিৎকার বা গেট ফি নিয়ে দরকষাকষির পরিবর্তে বরযাত্রীদের হাতে ছিল হাদি হত্যার বিচার দাবিতে লেখা প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডগুলোয় লেখা ছিল- ‘হাদি হত্যার বিচার চাই’ এবং ‘জাস্টিস ফর হাদি’।

বরযাত্রী কল্লোল রায় বলেন, হাদি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। তাকে হারিয়ে দেশ অনেকটাই পিছিয়ে পড়েছে। এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে আর নতুন হাদি তৈরি হবে না -এই উপলব্ধি থেকেই বন্ধুর বিয়েতে আমরা এই দাবি তুলেছি।

কৃষক নেতা জুয়েল বলেন, বিয়ে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। সেই মুহূর্ত থেকেই অন্যায় ও অনিশ্চিত মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানানো একটি ব্যতিক্রমী উদ্যোগ। একই সঙ্গে এটি নবদম্পতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার প্রকাশ।

এ বিষয়ে বর জাকির হোসেন বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের মধ্যে এক নতুন চেতনা তৈরি করেছে। সেই অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের কণ্ঠস্বর।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো তার হত্যার বিচার সম্পন্ন হয়নি।

আমার জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ন্যায়বিচারের দাবি জানাতে চেয়েছি ইনসাফভিত্তিক বাংলাদেশে হাদি ভাইয়ের বিচার যেন জনগণ দেখতে পায়।

বিয়ের মতো ব্যক্তিগত ও আনন্দঘন আয়োজনে এমন প্রতিবাদ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

বিয়ের গেটেও উঠল ওসমান হাদি হত্যার বিচার দাবি

Update Time : ০৯:৪১:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫