শিরোনামঃ
‘সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি’ জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল বিশ্বকাপ শেষে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সূচি ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম আর্জেন্টিনার ড্রেসিংরুমে কি হচ্ছিল, জানাল দেশটির গণমাধ্যম ড্রেসিংরুমে কী ঘটেছিল, মুখ খুললেন স্ক্যালোনি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৬ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুর-মেয়েসহ আটক ৫ নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের নাহিদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মানুষের পাশে ৫৩ বিজিবি, একদিনে চিকিৎসা পেলেন ২ হাজার মানুষ নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত এমপি গাজী নজরুলের ভিডিওটি অরিজিনাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের
News Title :

মিথ্যা মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৪২ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মৎস্যচাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিলভাতিয়া জলমহল অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। শনিবার  সকালে শিবগঞ্জ উপজেলার কর্ণখালী ব্রিজ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুল ইসলাম, সাধারণ সদস্য জিন্নুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেকসহ মাৎস চাষী ও স্থানীয় নেতৃবৃন্দ  অংশ গ্রহণ করে । বক্তারা অভিযোগ করেন, কালাম, জামবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিম মেম্বার, সাবেক মেম্বার ইব্রাহিম, চুটুঘোষসহ তাদের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও মৎস্যচাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একই সঙ্গে বিলভাতিয়া জলমহল অবৈধভাবে দখলের চেষ্টা চালানো হচ্ছে বলেও তারা দাবি করেন। মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, জলমহলকে কেন্দ্র করে মৎস্যচাষিদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এছাড়া কলমুগাড়া এলাকায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে কয়েক হাজার বিঘা আবাদি জমি, মাছের ঘের এবং অসংখ্য কৃষক ও মৎস্যচাষী ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন বক্তারা। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিলভাতিয়া জলমহল যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে দখল করতে না পারে এবং প্রকৃত মৎস্যচাষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করা হয়। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মৎস্যচাষ ও কৃষির স্বার্থে জলমহলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

‘সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি’ জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল

মিথ্যা মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন

Update Time : ০৩:৪৬:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৬ জুন ২০২৬