শিরোনামঃ
বিদ্যুৎ বিভ্রাটে চাঁপাইনবাবগঞ্জের জনজীবন বিপর্যস্ত: মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা ধাইনগর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত। কৃষকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ,আশরাফুল হক এর উদ্যোগে হাজার দিঘি বিলের রাস্তা নির্মাণ ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, সরকারের কার্যকর উদ্যোগের দাবি এমপি বুলবুলের ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল মেসির ছায়ায় নতুনদের পরীক্ষা, জর্ডান ম্যাচে একাদশে চমক! আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ড্রাই আনারসের সম্ভাবনার গল্প
News Title :

যশোরে আদালত বর্জনকে ঘিরে নতুন সংকট, ৫৪০ আইনজীবীর বিরুদ্ধে আদালতের পদক্ষেপ

যশোরে আদালত বর্জনকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতি ও আদালত প্রশাসনের মধ্যে নতুন করে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে যশোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর জেলা আইনজীবী সমিতি দীর্ঘদিন ধরে জেলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে জেলা ও দায়রা জজ বদলি হওয়ার পর দীর্ঘদিন পদটি শূন্য থাকায় বিচারপ্রার্থীরা নানা আইনি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

পরে প্রায় তিন মাস পর ৫ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী হোসাইন যোগদান করলেও পরবর্তীতে আবারও ওই পদ শূন্য হয়ে পড়ে। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত বিচারকের সহযোগিতায় আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করা হয়।

এদিকে গত ৪ মার্চ ২০২৬ তারিখে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দুই শতাধিক আইনজীবী আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দেন। পরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনজীবীদের দাবি, আদালত বর্জনের পর বার সমিতির ৫৪০ জন আইনজীবীর বিরুদ্ধে আদালত পদক্ষেপ নিয়েছে এবং পুলিশ ও বিভিন্ন মামলার আসামি ও তাদের স্বজনদের মাধ্যমে শুনানি পরিচালনার চেষ্টা করা হচ্ছে, যা আইনসম্মত নয় বলে তারা মনে করছেন।

এ ঘটনায় আইনজীবী সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

বিদ্যুৎ বিভ্রাটে চাঁপাইনবাবগঞ্জের জনজীবন বিপর্যস্ত: মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা

যশোরে আদালত বর্জনকে ঘিরে নতুন সংকট, ৫৪০ আইনজীবীর বিরুদ্ধে আদালতের পদক্ষেপ

Update Time : ০৮:০৮:১৬ অপরাহ্ণ, বুধবার, ১১ মার্চ ২০২৬