শিরোনামঃ
নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের আকুতি, ১০ দিনেও মেলেনি সন্ধান চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক-বাস্তবমুখী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে ওঠেছিল: বিদ্যুৎমন্ত্রী মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১৪, হাসপাতালে ভর্তি ৫১ সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচা গ্রেফতার
News Title :

সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১৯ Time View

সিলেটে ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুকে যৌন নির্যাতনের পর হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।

সোমবার (১১ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

জাকির নিহত ফাহিমার প্রতিবেশি ও সম্পর্কে তার চাচা। সে ওই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে নেশাগ্রস্ত অবস্থায় জাকির যৌন নির্যাতন চালিয়ে ফাহিমাকে পরে হত্যা করে। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখে। পরে সেই ওড়নাসহ বাদাঘাট এলাকার ডোবায় ফেলে দেন জাকির।সেই ডোবা থেকে শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ৬ মে বিস্কুট কিনতে দোকানে গেলে শিশু ফাহিমা নিখোঁজ হয়। দু’দিন পর তার মরদেহ পাশের একটি পুকুরের কাছে পাওয়া যায়।

এদিকে, জাকিরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ এলাকাবাসী।

এব্যাপারে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুজাহিদুল ইসলাম জানান, জাকিরকে থানায় রাখা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের আকুতি, ১০ দিনেও মেলেনি সন্ধান

সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচা গ্রেফতার

Update Time : ১২:৩৩:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬