
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যুৎ এর ট্রান্সফরমা থেকে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই মার্কেটের পোল্ট্রি ফার্ম, লাইব্রেরি, সেনেটারী ও আইসক্রিমের গুদাম ঘর সহ ৫টি দোকান পুড়ে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের উপ-স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি বলেন, ‘আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি।’
নিজস্ব প্রতিবেদন 



















