শিরোনামঃ
মেধা পাচার নাকি বিশ্বজয়ের পথে বাংলাদেশের নাহিদ আলম? হাওরে ডুবছে পাকা ধান, কাঁদছে কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বাড়ছে নদ-নদীর পানি, ধান নিয়ে শঙ্কায় কৃষকরা জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধীতায় লিপ্ত হয়েছে স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পাম্পের অনিয়মের ভিডিও করায় ছাত্র অধিকারের নেতাকে মারধর ও আটকে রাখার অভিযোগ ভোলাহাটে জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট আজ
News Title :

২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, ৮ হাজার কৃষকের মাথায় হাত, নিরব ভূমিকায় কৃষি কর্মকর্তারা

পদ্মার পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ৮ হাজার ৫১৫ কৃষকের ২ হাজার ৩ হেক্টর জমির রোপাসহ সবজি ডুবে গেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫৪০ হেক্টর ও শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ৩৪২ হেক্টর জমির রোপা আউশ, হলুদসহ সবজি নষ্ট হতে বসেছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পদ্মা পাড়ের প্রায় ১১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও চরাঞ্চলে পানি ঢুকে পড়ায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে।চরাঞ্চলের কৃষকরা জানান, প্রতিদিন পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে ভয়াবহ হারে। এতে করে নিম্নাঞ্চলের কৃষকের আবাদি জমি পানিতে ডুবে যাচ্ছে। ফলে রোপা, কলা, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে।

পানিবন্দি ১১ হাজার পরিবার তবে কৃষি বিভাগ বলছে, নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না। এনিয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ৩৪২ হেক্টর আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এ উপজেলার ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আউশ আবাদ হচ্ছে। এর মধ্যে ১ হাজার ২৭২ হেক্টর রোপা আউশ পানিতে ডুবে যায়। এছাড়াও ৫২ হেক্টর সবজি, ১৩ হেক্টর হলুদ ও ৫ হেক্টর কলাসহ জমির ফসল ডুবে গেছে। এতে প্রায় ৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে ৩ হাজার ১৫ জন কৃষকের ৫০৪ হেক্টর ধান, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে আক্রান্ত ফসলের মাঠ থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না বলেও জানান এই দুই কৃষি কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, উজানের ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মায় পানি বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার। বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে নদীর পানি কমতে শুরু করবে বলে জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

মেধা পাচার নাকি বিশ্বজয়ের পথে বাংলাদেশের নাহিদ আলম?

২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, ৮ হাজার কৃষকের মাথায় হাত, নিরব ভূমিকায় কৃষি কর্মকর্তারা

Update Time : ১২:৪২:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৬ আগস্ট ২০২৫