শিরোনামঃ
শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক কমতে শুরু করেছে তিস্তার পানি, কমেছে বন্যার শঙ্কা বিশ্বকাপে ‘৯ কার্ড’ দেখানো রেফারি পেলেন আর্জেন্টিনা ম্যাচের দায়িত্ব এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি ভুল প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা অনৈতিক কাজের সময় যুবক-যুবতী ও দেহ ব্যবসা চক্রের দুই দালালকে আটক করে পুলিশে সোপর্দ চাঁপাইনবাবগঞ্জে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই পেল বৃত্তি নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
News Title :

কমতে শুরু করেছে তিস্তার পানি, কমেছে বন্যার শঙ্কা

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৬:০৮:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৪ Time View

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা অতিভারী বৃষ্টির কারণে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার পানি উন্নয়ন বোর্ড তথ্য অনুযায়ী দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল নেমে এসেছে ৫২ দশমিক ১০ মিটারে, যা বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটারের চেয়ে ৫ সেন্টিমিটার নিচে।

এর আগে আজ মঙ্গলবার সকাল ৬টায় একই পয়েন্টে পানির সমতল ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে ছিল। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পানি ১২ সেন্টিমিটার কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির আভাস মিলেছে।

সকালে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল, চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ঢুকে পড়ে। অনেক এলাকায় নৌকাই ছিল মানুষের চলাচলের প্রধান মাধ্যম। তবে দুপুরে পানি কমতে শুরু করায় নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। যদিও নিচু এলাকার অনেক স্থানে এখনও পানি রয়েছে।

তিস্তা তীরবর্তী মানুষ জানায়, পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরলেও উজানে আবারও ভারী বৃষ্টিপাত হলে তিস্তার পানি দ্রুত বাড়তে পারে। তাই স্থায়ীভাবে বন্যা সমস্যা মোকাবিলায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, উজানের বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর তিস্তার পানির প্রবাহ নির্ভর করছে। বর্তমানে পানি কমতে শুরু করেছে এবং ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক

কমতে শুরু করেছে তিস্তার পানি, কমেছে বন্যার শঙ্কা

Update Time : ০৬:০৮:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬