শিরোনামঃ
প্রশ্নফাঁসের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা মহিপুর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত। বিদ্যুৎ বিভ্রাটে চাঁপাইনবাবগঞ্জের জনজীবন বিপর্যস্ত: মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা ধাইনগর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত। কৃষকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ,আশরাফুল হক এর উদ্যোগে হাজার দিঘি বিলের রাস্তা নির্মাণ ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, সরকারের কার্যকর উদ্যোগের দাবি এমপি বুলবুলের ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল
News Title :

কে নাচোল ইউএনও’র পিতা?

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:২০ অপরাহ্ণ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৩২৬ Time View

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে নিজের চাচা-চাচিকে ‘পিতা-মাতা’ সাজিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি নেন চাপাই নবাবগঞ্জ ইউএনও মো: কামাল হোসেন। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে মামলা করেছিলো দুর্নীতি দমন কমিশন-দুদক। মামলাটি তদন্তের স্বার্থে এখন কামাল হোসেনের পিতৃপরিচয় নিশ্চিত হতে চাইছে সংস্থাটি। এ লক্ষ্যে দুদকের নিজস্ব ফরেনসিক ল্যাবে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন ।

গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ইউএনও কামাল হোসেন মুক্তিযোদ্ধা চাচাকে ‘পিতা’ পরিচয়ে প্রতারণা করে কোটা সুবিধা নিয়ে বিসিএসে চাকরি নিয়েছেন। এমন একটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকরিসহ বিভিন্ন সুবিধা নেয়ার ঘটনায় একাধিক তদন্ত দুদকের চলমান রয়েছে। তাই এ বিষয়ে কমিশন থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর ২৬ ডিসেম্বও কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
এজাহারের তথ্য মতে, কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সুবিধা পেতে নিজের জন্মদাতা পিতা-মাতা মো: আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে চাচা মো: আহসান হাবীব (বীর মুক্তিযোদ্ধা) পিতা এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে মাতা হিসেবে উল্লেখ করেন। এ জালিয়াতির মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন । অভিযোগের অনুসন্ধানে সত্যতা বেরিয়ে এলে মামলা রুজু হয়। কামাল হোসেন বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত।

এর আগে তিনি মাগুরা জেলাপ প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এবং নওগাঁর আত্রাই উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুদকের তদন্তে আসামি কামাল হোসেনসহ তার প্রকৃত পিতা-মাতা ও চাচা-চাচীর ডিএনএ পরীক্ষা করার অনুমোদন দিয়েছে কমিশন। আদালতের অনুমতি নিয়ে শিগগিরই পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

প্রশ্নফাঁসের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কে নাচোল ইউএনও’র পিতা?

Update Time : ০৩:৪৭:২০ অপরাহ্ণ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫