শিরোনামঃ
চৌডালা-নরসিয়া সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মাছি পোকার হানায় ফজলি আমচাষিদের মাথায় হাত চাঁপাইনবাবগঞ্জে সিএনজি সিন্ডিকেটের কাছে জিম্মি যাত্রীরা চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি ছাড়ার নির্দেশ, আতঙ্কে ৫০ পরিবার যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক নাচোলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 
News Title :

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধির ল্যাংড়ার মোড়-চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার সকালে জরুরিসেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। 
নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বল পাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সোমবার সকালে মরিয়ম বেগম চৌকাপাড়ার রুবেল ও সুমি খাতুনের বাড়িতে যান তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে। এরপর আর বাড়ি ফিরেননি। রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় জিডি করেন।
এরপর মঙ্গলবার সকালে জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। ৯৯৯-এ ফোন করেছিলেন রুবেল নিজেই। পুলিশ রুবেল ও সুমিকে আটক করেছে।
পুলিশ সুপার আরও জানান, রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়মকে হত্যা করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একজন স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের স্বর্ণের দুটি দুল উদ্ধার করেছে।
গতকাল ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেছিলেন সুমি। পুলিশ ওই স্বর্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।
মরিয়মের ছেলে মারুফ হোসেন বনি বলেন, গতকাল রাতেও মাকে খুঁজে না পেয়ে রুবেলের বাড়ি গিয়েছিলাম। কিন্তু সে সময়  প্রাইভেট পড়ানো শেষে তার মা চলে গেছেন বলে তারা জানান ।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চৌডালা-নরসিয়া সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

Update Time : ০২:৪৪:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬