চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি ইটভাটার পাশে গোপনে তেল পাচারের সময় ডিজেলভর্তি একটি ট্যাংকলরি জব্দ করেছে পুলিশ। এসময় লরি থেকে তেল পাচারের সময় একটি নসিমন (ভুটভুটি), ৪ ট্রলি, ২টি চার্জারভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম ও জার (জারকিন) জব্দ করে ভোলাহাট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার।

সোমবার (২৭ এপ্রিল) রাত পৌণে ২টার দিকে ভোলাহাট উপজেলার স্থানীয় ‘মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা)’ নামে ইটভাটার সামনে তেল পাচারকালে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশ ও উপজেলা প্রশাসন বিষয়গুলো নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেলবাহী ১টি লরি (চট্ট মেট্রো ঢ- ৪১০৮৩০) থেকে হিরো ইটভাটার সামনে দাঁড় করিয়ে বিভিন্ন ড্রামে তেলগুলো ভর্তি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪টি ট্রলি ও ২টি চার্জারভ্যান এবং অর্ধশত ড্রাম ও জার জব্দ করেছি।

তিনি আরও জানান, লরিটি কোন কোম্পানির এবং কোন ডিপো থেকে তেল নিয়ে আসছিল তা তদন্ত হচ্ছে। চালক ও পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

এদিকে ভোলাহাট উপজেলায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন নামক একটি মাত্র পাম্প থাকলেও পাম্প মালিক আব্দুল লতিফ জব্দকৃত লরিটি তাদের নয় বলে দাবি করেছেন।

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সানাউল মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তেলসহ ট্যাংকলরিটি কার সেটা এখনও নিশ্চিত নয়। তবে লরিটিতে ৭ থেকে ৯ হাজার লিটার ডিজেল ছিল। নথিপত্র মোতাবেক ভোলাহাটের পাম্পের জন্য তেল বরাদ্দ হয়েছে মঙ্গলবার। সে হিসেবে বুধবার বরাদ্দকৃত তেল বিক্রয় হবার কথা। তারপরও লরি চালকসহ সংশ্লিষ্টদের আটকের পর এবং তদন্ত সাপেক্ষে তেল পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ

Update Time : ০৬:৪১:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬