
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী হিসেবে ড. মো. সাইমুম পারভেজকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে তার কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এর আগে তিনি বিএনপির নির্বাচনী কমিটির সদস্য ও দলটির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট জেনারেশন তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছেন।
নিজস্ব প্রতিবেদক 

















